খুলনা ব্যুরোঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের ২ নং ওয়ার্ড লক্ষীখোলা গ্রামে অবস্থিত ‘মরহুম শেখ রুস্তম আলী জামে মসজিদে’ জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে তিনি নির্মাণাধীন মসজিদ ভবনটি সরেজমিনে ঘুরে দেখেন এবং মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় ধর্মীয় এই প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,এখানেই শেষ নয়, আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যান; আল্লাহর ঘরের বাকি সব কাজের দায়িত্বও আমি নেব।”
মসজিদ পরিদর্শন ও অনুদান হস্তান্তরের পর তিনি লক্ষীখোলাসহ ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, একাধিক পথসভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। পথসভাগুলোতে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শেনেন এবং এলাকার প্রতিটি উন্নয়নমূলক ও সামাজিক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
গণসংযোগকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব ফকির এবং সাবেক সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির গোলদার। এছাড়া লক্ষীখোলা গ্রামের সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ শেখ, মোঃ আমিনুল ইসলাম খোকা, মোঃ ডলার হালদার, মোঃ জাফর হালদার, মোঃ মুজি শেখ, তরিকুল শেখ, ফরহাদ শেখ, আজু শেখ, মোঃ নাজমুছ সাকিব, ছাত্রদল নেতা মোঃ ইমরান শেখ, মোঃ মোস্তাকিম বিল্লাসহ স্থানীয় বহু সর্বস্তরের জনসাধারণ ও বিপুলসংখ্যক সমর্থক।
উল্লেখ্য, জনবান্ধব নেতা মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি এলাকায় নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে দীর্ঘদিন ধরে জনসেবা দিয়ে আসছেন। তিনি ঐতিহ্যবাহী বি এল জি মাধ্যমিক বিদ্যালয় এবং বড় হাজিরাবাদ জামে মসজিদের সভাপতির দায়িত্ব অত্যন্ত সততার সঙ্গে পালন করছেন। এছাড়াও তিনি ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে অতীতে রাজপথে ও সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আসন্ন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি বলেন, “আমার মূল স্বপ্ন ও লক্ষ্য হলো ভান্ডারকোট ইউনিয়নকে সমগ্র খুলনা জেলার মধ্যে একটি আদর্শ ও দৃষ্টিনন্দন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি এই জনপদকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”
তিনি ইউনিয়নের সকল স্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সহযোগিতা কামনা করেন।
বর্তমানে বাশির উদ্দিন আকুঞ্জির এই সামাজিক ও রাজনৈতিক তৎপরতায় ভান্ডারকোট ইউনিয়নের প্রতিটি গ্রামে এক অভূতপূর্ব সাড়া ও গণজোয়ারের সৃষ্টি হয়েছে। প্রবীণ থেকে তরুণ—সকলের মুখে মুখেই এখন তাঁর সততা, উদারতা ও জনসেবার প্রশংসা। জনসাধারণের যেকোনো প্রয়োজনে সর্বক্ষণ পাশে থাকার এই দৃঢ় মনোভাব ভান্ডারকোটের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।