• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নবীন সোহেলের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ম্যানিটোবায় নিম্নআয়ের পরিবারগুলোর শিশু যত্ন (Day Care) ফি বাতিল খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি পুনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাব্বাস ট্রাফিক পুলিশ লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জীবন যেনো এক অংক উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা, নেত্রকোণা জেলা প্রশাসন থেকে বিদায় নিলেন সুখময় সরকার

সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
সমাজসেবামূলক সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ (সি ইউ সি)-এর সম্মানিত উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গত বুধবার খুলনায় আয়োজিত এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি ইউ সি সংগঠনের সভাপতি মো. শাহীন হোসেন, সহ-সভাপতি শহিদুল রহমান শহীদ, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, দপ্তর সম্পাদক কারিম আক্তার, অর্থ সম্পাদক মিম আক্তার মনিকা এবং সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ।

এ সময় বক্তারা বলেন, ড. প্রদীপ দেবনাথের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা সি ইউ সি সংগঠনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে সবসময় গতিশীল রাখতে বিশেষ ভূমিকা রাখছে। আগামী দিনগুলোতেও তার সান্নিধ্য ও অভিজ্ঞতা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংগঠনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd