• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ভারতের উত্তর ২৪ পরগনায় আলোর সন্ধানে পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশিত

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

এম এম ইসলাম, ভারত থেকে:

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী হাইস্কুল সংলগ্ন মাঠে রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহা সাড়ম্বরে প্রকাশিত হলো আনারুল হক সম্পাদিত ‘আলোর সন্ধানে’ পত্রিকার নববর্ষ সংখ্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালকী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শাহাদাত হোসেন সাহেব।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমল কৃষ্ণ বিশ্বাস, মহম্মদ মফিজুল ইসলাম, সেখ মঈনুল হক, কবি অরূপ পান্তী এবং সর্ণালী মন্ডল। অতিথিদের ব্যাজ, উত্তরীয় ও মানপত্র প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট কবি-সাহিত্যিকরা বাংলা সাহিত্য বিষয়ক মনোমুগ্ধকর আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে একাধিক উল্লেখযোগ্য গ্রন্থও প্রকাশিত হয়। এদিন প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ছিল— সরবত আলি মণ্ডল সম্পাদিত ‘যেমন দেখেছি তাঁকে সিরাজুল ইসলাম ঢালী’, সাইদুর রহমানের ‘নির্দোষ খুনি নাটক’ ও ‘নীল গ্রহে শুভ্র প্রেম’, জয়দেব বিশ্বাসের ‘মনের আয়নায়’, আনারুল হকের ‘বাসন্তী কথা রেখেছিলো’, কৃষ্ণকলি বেরার কবিতা সংকলন ‘এক নরম জ্যোৎস্না’, আলহাজ্ব কাসেম আলীর ‘মন ছুঁয়ে যায়’, সেরিনা বেগমের ‘গল্পে গল্পে সমাজ গড়ি’ এবং মোঃ রেজাউল মন্ডলের ইংরেজি গ্রন্থ In The Dirty Alley। মঞ্চে উপবিষ্ট কবি-সাহিত্যিকদের হাত দিয়ে এই গ্রন্থগুলির আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হয়।

এছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করে অংশগ্রহণ করেন সেখ মঈনুল হক, মহম্মদ মফিজুল ইসলাম, রমজান আলী, ইকতিয়ার হোসেন, আখের আলী, মাকফুর রহমান, ফিরোজা খাতুন, রাজেশ সরকার এবং অপূর্ব মণ্ডল। উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন জামাত সরদার, জায়েদ আলি, মোহর আলি মণ্ডল, শিউলি বিশ্বাস এবং ইউনুস হোসেন।

‘আলোর সন্ধানে’ পত্রিকার নববর্ষ সংখ্যায় সেরা প্রাবন্ধিক হিসেবে মহম্মদ মফিজুল ইসলাম, কবিতায় সেরা হিসেবে সর্ণালী মন্ডল এবং গল্পে সেরা হিসেবে আখের আলী মহাশয়কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বসে আঁকো প্রতিযোগিতা। ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে আফিরা দফাদার এবং দ্বিতীয় হয় আরিশা মন্ডল। ‘খ’ বিভাগে যথাক্রমে অঙ্কিতা গোলদার, ভূমি বিশ্বাস ও আলিশা মোল্লা এবং ‘গ’ বিভাগে দেবজ্যোতি সরকার, মুসকান সুলতানা ও শ্রেয়া মন্ডল পুরস্কৃত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd