• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং আমার কিঞ্চিৎ কথা

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নাজমুল তারেক তুষার

আজ বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস।
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, গণহত্যাকারী তৎকালীন হানাদার পাক বাহিনীর প্রতি ঘৃণা জানাচ্ছি।
যদিও ভৌগোলিকভাবে – মানচিত্র ও পতাকায় আমরা স্বাধীনতা পেয়েছি,
পেয়েছি সীমান্তের সীমারেখা,
কিন্তু স্বাধীনতার আজ ৫৪ বছর পার হলেও আজও গণতন্ত্র, মানবাধিকার ও
মানবিক মূল্যবোধের বাংলাদেশ বিনির্মিত হয়নি পরিপূর্ণভাবে।
সাম্য, সুশাসন ও সুবিচারের সর্বজনীন
বাংলাদেশ আজো বিনির্মাণ হয়নি।
সীমাহীন দুর্নীতি, অপ্রত্যাশিত খুন, দুর্ঘটনাজনিত মৃত্যু, মাদকের বিষ ছোবল, সর্বপ্রকার পাচার, অবৈধ সিন্ডিকেট, লুটপাট, দখল ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং স্বদেশীয় সাহসী মোনাফেকদের বিশ্বাসঘাতকতা, আর ধর্মীয় মৌলবাদীর হিংসা/প্রতিহিংসা আজো বিদ্যমান।
আধিপত্যবাদের নাগপাশে আজো মহান স্বাধীনতা উদ্বেগজনক মুখমন্ডল।
পরাশক্তি ও সাম্রাজ্যবাদের বৈশ্বিক
বাগাড়ম্বর বাড়িওয়ালা চরিত্রে? বাংলাদেশ যেনো একপ্রকার বাকির ভাড়াটিয়া রাষ্ট্র !!
বস্তুত মহান স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনসংখ্যা যতটা বেড়েছে, কবি, সাহিত্যিক, সুশীল, বুদ্ধিজীবী, তৌহিদী জনতা এবং সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবি বেড়েছেই বটে কিন্তু খাঁটি দেশপ্রেমিক আনুপাতিক হারে বৃদ্ধি পায়নি।
জন্ম অস্তিত্বের সাথে কোনো আপোষ নয়,
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মহান স্বাধীনতা দিবস ২০২৬।

নাজমুল তারেক তুষার
নির্বাহী সম্পাদক-আজকের জনকথা
প্রতিষ্ঠাতা – দেশপ্রেম আন্দোলন, খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd