• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

মা যেদিন যাবে, সেদিন আমিও মৃত

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

লেখক: সাবিত রিজওয়ান

মা আমার নয়নের আলো,
মা আমার সব সুখ,
মায়ের মুখে হাসি দেখলে
ভুলে যাই সব দুঃখ।

মা আমার বুকের ভেতর
নিঃশব্দে থাকা ঢাল,
ঝড় এলে সে বুকে টেনে
দিয়েছে আমায় সামাল।

মা আমার জীবনের শুরু,
মা আমার শেষ ভরসা,
মা ছাড়া এই পৃথিবী
হবে শুধু নিরাশা।

মা যেদিন মারা যাবে,
সেদিন আমিও মৃত,
মানুষ রবে, নিশ্বাস চলবে,
ভেতরটা হবে নিঃশব্দ।

মা বেঁচে থাকুক অনেক দিন,
এই দোয়া করি রব,
মা ছাড়া এই জীবন আমার
হয়ে যাবে নিঃস্ব সব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd