• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

যোগ্য দেখে ভোট দিন

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

দেশটা গড়তে আজকে সবাই
নতুন শপথ নিন,
তোমার নিজের যোগ্য প্রার্থী
তাকেই ভোটটা দিন।

​দেশ ও গ্রামের মাঠ-ঘাট-হাটে
প্রতিশ্রুতির ঢেউ
যোগ্য নেতার হাতেই লোকের
পূর্ণতা পায় কেউ।

অন্যায় কাজে আপসহীন যে
ভোটারের ভোট যাবে,
ন্যায়ের পথিক মানুষের জান
বিপদের দিন পাবে।

মমতার হাত আমাদের জাত
ভোটের বাক্সে রায়,
আগামীর পথ কতো দলমত
বিকল্প মত্ পায়।

একটা ভোটের মূল্য অনেক
বিনিময় নয় তার,
সবার নিকট সোনার বাংলা
নির্বাচন তো আর।

পাড়ার সকল মানুষ আপন
সত্যের বাঁধি জোট,
নির্বাচনের বিজয় লাভের
প্রার্থীর মিলে ভোট।

প্রার্থী দিলেন হাজার ওয়াদা
ভোটটা সঠিক হোক্,
অফিস পাড়ার সকল মানুষ
চায়ের দোকান ঠুক্।

শিক্ষার আলো হোক ইতিহাস
ভোটের আসুক জয়,
জাগুক বিবেক জাগুক নতুন
ভোটারের নেই ভয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd