সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি পুলিশ লাইন্স-এ বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) নুরুল আমীনের বদলীজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এসময় বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
এসময় পুলিশ সুপার তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমাম সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।