• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাক, বিব্রতকর পরিস্থিতিতে পরিচিতজনরা ডোমারে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রংপুরে কৃষক হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ সোনারগাঁয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ গ্রেপ্তার ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১, অভিযানের নেতৃত্বে আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন

রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ওষুধের দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হামিদুর মেডিকেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং সাদ মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা এবং প্রচলিত ওষুধ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। এসব ওষুধ ব্যবহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে ভোক্তাদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd