• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকায় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ৭ সেপ্টেম্বর বিকেলে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মজিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কোচল এলাকার গুরুত্বপূর্ণ সরকারি সড়কটি দিয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু কিছু ব্যক্তি দীর্ঘ প্রায় দুই মাস ধরে সড়কের অংশবিশেষ অবৈধভাবে দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সড়কটি ব্যবহার করতে নানা ভোগান্তিতে পড়ছিলেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর সোমবার বিকেলে অভিযান চালিয়ে সরকারি সড়কের অবৈধ দখল সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। পরে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মজিবুর রহমান বলেন, সরকারি সড়ক বা সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো অবৈধ দখল থাকলে তা আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে। কোচল এলাকার সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা ও সড়ক অবৈধভাবে দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কেউ সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd