• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান বিশ্বম্ভরপুরে ৩ অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম

শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে ফেল করায় সে হতাশ হয়ে পড়ে। একপর্যায়ে আক্ষেপে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd