নাজমুল তারেক তুষার
শিশুটিকে ধর্ষণ করা হলো এবং
গলাকাটা হলো
শিশুটির অপরাধ কি ছিলো?
মূলত ধর্ষিত হলো মানবতা এবং
গলা কেটে গেলো বাংলাদেশের।
এবং গলারকাঁটা হয়ে পড়েছে খুনি ধর্ষক
এভাবেই আর কত দেখতে হবে লোমহর্ষক?
সংবিধান তোমার কাছে রাজপ্রাসাদ চাইনা
চেয়েছি দুই আঙ্গুলের বিজয়, একমুষ্টি সাম্যের জয়।
আদালতের কাছেও মুরগী চোরের ফাঁসি চাইনা
ফাঁসি চাই পুকুর চোরের, ফাঁসি চাই নগদে খুনি,ধর্ষকের।
শিশুটির শ্বাসনালি কাটা হলো
এভাবেই স্বাধীনতার শ্বাসনালি কেটে যাচ্ছে ৫৫ বছর।
কলমে ও প্রতিবাদে-
নাজমুল তারেক তুষার
নির্বাহী সম্পাদক – সাপ্তাহিক আজকের জনকথা।