• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুরে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ, উপপরিচালক (স্থানীয় সরকার), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও রাজস্ব), বিজ্ঞ জিপি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা বার-এর সভাপতি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আনসার কমান্ড্যান্ট, প্রেসক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী মিজ রাজিয়া সামাদ ডালিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, প্রতিযোগী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে উপজীব্য করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আয়োজকেরা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম ও মানবিক দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং তাদের মধ্যে সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে প্রতিযোগী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd