• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:

জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়াকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় গ্রাহক ও ফিলিং স্টেশন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মাহবুবুর রহমান (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফিলিং স্টেশনটির কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আসার পর রাতেই আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তাদের দাবি, রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টার দিকে পাম্পের কার্যক্রম বন্ধ করে কর্মচারীরা চলে যান।
গ্রাহকদের অভিযোগ, রাত ১২টার পর পাম্প মালিক শাহ আলম মেশিনে নতুন মূল্য নির্ধারণের কাজ শুরু করলে কয়েকজন গ্রাহক আগের দামে তেল দেওয়ার দাবি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান আহত হন।
তবে পাম্প মালিক শাহ আলম বলেন, রাত ১২টার পর জ্বালানি তেল নেওয়ার পর কয়েকজন গ্রাহক নতুন দামের পরিবর্তে আগের দামে টাকা দিতে চাইলে তাদের সঙ্গে হাতাহাতি হয়।
তিনি জানান, তার ফিলিং স্টেশনে ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে পাম্প মালিক বা গ্রাহকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর আলম ফিলিং সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় স্থানীয় গ্রাহকদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd