• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

সংবাদ প্রকাশের জের, সিংগাইরে সংবাদকর্মীদ্বয়কে হুমকির অভিযোগে থানায় জিডি

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দুই সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী সংবাদকর্মীদ্বয়ের মধ্যে মো. সোহরাব হোসেন নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়,সোহরাব হোসেন “বাংলাদেশ মেইল ২৪” অনলাইন নিউজ পোর্টালের সিংগাইর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি দৈনিক নয়া দিগন্তের সিংগাইর সংবাদদাতা ও সিংগাইর প্রেসক্লাবের সভাপতি। অপর সংবাদকর্মী হলেন-উপজেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস।
বৃহস্পতিবার (৭ মে) “সিংগাইরে ভিটেবাড়ি উচ্ছেদে দোকানঘরে মা-মেয়ের মানবেতর জীবন!” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সাংবাদিক সোহরাব হোসেন তার ব্যক্তিগত “Sohrab Press” নামের ফেসবুক আইডি থেকে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
অভিযোগে বলা হয়, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মৃত জব্বারের ছেলে মিলন খান (৩৯) তার “Milon Khan” নামীয় ফেসবুক আইডি থেকে সংবাদটির কমেন্টে লেখেন—
“সাংবাদিক সোহরাব ও রাকিব যে রিপোর্ট আমার নামে করছেন, তার উপযুক্ত প্রমাণ দিতে না পারলে আমি আইনের আশ্রয় নেব। আপনারা যে আমার কাছে চাঁদা চেয়েছিলেন, তার প্রমাণ রেকর্ডসহ আমার কাছে আছে।”
সাংবাদিকদের দাবি, সংবাদটি দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত সংবাদের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্যের মাধ্যমে তাদের প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির চেষ্টা করা হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় সুযোগ বুঝে তাদের শারীরিক বা অন্য কোনো ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) সংবাদকর্মী মো: সোহরাব হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-৩২৭।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই মিরাজ হোসেন বলেন, আমি তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে,বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবাধ ও নিরাপদে সংবাদ পরিবেশনের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd