শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের সুনামগঞ্জ রোডস্থ লেগুনা স্ট্যান্ড সংলগ্ন মির্জা গোলাপ মিয়া মার্কেটে নতুন রূপে, নতুন সাজে নান্দনিক আঙ্গিকে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান “নাবিলা ইলেকট্রনিক্স”।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আছর ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় শিল্পের বিকাশে ওয়ালটনের ভূমিকা প্রশংসনীয়। জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্সের মতো আধুনিক শো-রুম গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওছার চৌধুরী, পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক মো. জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ ছালিক আহমদ পীর, ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট কোম্পানি লিমিটেডের এমডি খাইরুল হাসান রুপা, জহির’স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম ও ব্যবসায়ী শাহীন মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়া, রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক গোলাম সারোয়ার, হুমায়ুন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ুন কবীর ফরিদী, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন, শাহ কবির, মাওলানা মফিজ উদ্দিন, হাসানুজ্জামান, আলীনূর সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম খানের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাদিকুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সকল পণ্য এখন আমাদের শো-রুমে পাওয়া যাবে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে আরও বড় পরিসরে, নতুন আঙ্গিকে নাবিলা ইলেকট্রনিক্সের যাত্রা শুরু করলাম। আশা করি চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।