• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিংগাইরে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে শহীদ রফিক স্মরণীস্থ প্যারামাউন্ট টাওয়ারে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলেম উদ্দিন। একই সঙ্গে সাত্তার গ্রুপ অব কোম্পানির মালিক ও বিশিষ্ট শিল্পপতি মো. সাত্তার খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি ও জবাবদিহি প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নিরপেক্ষ প্রতিনিধি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ও যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপনসহ আমন্ত্রিত সাংবাদিক বশিরউদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd