• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

সিংগাইরে অতিরিক্ত মূল্যে গার্মেন্টস ও ইস্টেশনারি সামগ্রী বিক্রির অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত মূল্যে গার্মেন্টস ও ইস্টেশনারি সামগ্রী বিক্রির অভিযোগে মোবাইল কোর্টে পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বুধবার(১৮ মার্চ) বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন,উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)। এ সময় সিংগাইর থানা পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিংগাইর বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গার্মেন্টস সামগ্রীতে অতিরিক্ত মূল্য নির্ধারন করে বিক্রির করার বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেবিল্যান্ড নামক গার্মেন্টস সামগ্রী দোকানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দোকান মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন ৫০ হাজার, টিউলিপ নামক গার্মেন্টস সামগ্রী দোকানের মালিক তামিম চৌধুরী ৩০ হাজার,সিনহা ফ্যাশন এর মালিক ইদ্রিস আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ ছাড়াও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তারিকুল ইসলাম ৫ হাজার,নজরুল ইসলাম ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে আদায় করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার (পপি) বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd