• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

সিংগাইরে দরিদ্র পরিবারের হৃদরোগে আক্রান্ত ৭ বছরের শিশু বাঁচতে চায়,প্রয়োজন ৭ লাখ টাকা

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত বছরের শিশু রকিবুল ইসলামের জীবন সংকটাপন্ন। জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা, যা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার দরিদ্র পরিবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের অটোচালক মাসুদ ও গৃহিণী রাশিদার একমাত্র ছেলে রকিবুল। সে স্থানীয় হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, জন্মের দেড় মাসের মাথায় রকিবুলের হৃদযন্ত্রে ছিদ্র, রক্তনালীর জটিলতা ও সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছে।
তারা আরো জানায়, চার মাস আগে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে তার একটি অস্ত্রোপচার করা হয়। সে সময় রক্ত জমাট বেঁধে রক্তের ঘনত্ব বেড়ে যায়। ফলে অতিরিক্ত রক্ত অপসারণসহ হার্টে বেলুন পরানো হয়। চিকিৎসকরা জানান, আগস্টে অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবেই এই ধাপটি সম্পন্ন করা হয়েছে। না হলে পরবর্তী অপারেশন আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হতো।
অস্ত্রোপচারের পরও রকিবুলের অবস্থার তেমন উন্নতি হয়নি। বর্তমানে সে শ্বাসকষ্টে ভুগছে, ঠিকমতো খেতে পারে না এবং ঠান্ডা লাগলেই শরীর নীল হয়ে যায়। ঘনঘন সর্দি-কাশিও দেখা দিচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগস্টের মধ্যে জরুরি অস্ত্রোপচার না করলে হৃদযন্ত্রের ফুটো আরও বড় হতে পারে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হবে, যা পরিস্থিতি অনুযায়ী আরও বাড়তে পারে।
রকিবুলের বাবা মাসুদ বলেন, ইতিমধ্যে ছেলের চিকিৎসার জন্য এনজিও থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছি। জন্মের পর থেকেই চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এখন এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সময়মতো অপারেশন না হলে ছেলেকে বাঁচানো যাবে না। তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা চাই।
কান্নাজড়িত কণ্ঠে রকিবুলের মা রাশিদা বলেন, আমার ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা চাই। আপনারা আমার সন্তানটাকে বাঁচান।
স্থানীয় স্বজনরা জানান, অর্থাভাবে চিকিৎসা অনিশ্চয়তায় পড়েছে রকিবুলের জীবন। দ্রুত সহায়তা না পেলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে।
উপজেলা সমাজসেবা অফিসার রওশন মন্ডল বলেন, বিশেষ কিছু রোগে আক্রান্তদের আবেদন সাপেক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়। আবেদনে সঠিক কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই করে সহায়তার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd