• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প পরিসরে হলেও নিজের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ‘ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌঁড়গড়ায় পৌঁছে যাবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বাবস্তায় আমাদেরকে আইন মেনে চলতে হবে। সব সময় ন্যায় সঙ্গত কাজ করতে হবে আমাদেরকে। অন্যায়ভাবে সরকারি-বেসরকারি জায়গা-দোকান দখল কিংবা চাঁদাবাজি করা যাবে না। মাদকের সাথে জড়িতদেরকে আইনের হাতে তুলে দিতে সবাইকে শতভাগ স্বজাগ থাকতে হবে। তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরও বলেন, আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব। তবে এজন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে। আপনাদের প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর প্রতি থাকা সিলেট-২ আসনবাসীর ভালবাসা ও কৃতজ্ঞতা এবং তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সদস্য আবরার ইলিয়াস অর্ণব। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও শেষে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন। এসময় ‘ইফতার ও দোয়া মাহফিলে’ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন বিশ্বনাথ প্রতিনিধি সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আবু জুবায়ের আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা যেনো শুধুমাত্র এই মাসেই সীমাবদ্ধ না থাকে। আমরা যেনো সারা বছরই আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলিত করতে পারি। বিশ্বনাথ পৌর ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাহফুর রহমান বাবুল, আব্দুল মুকসিত আক্তার। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি শাহ হুশাহিন আহমদ, উত্তর সভাপতি সাঈদ আদনান। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd