• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন

সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৪মাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের ছাত্র-ছাত্রীদের সমাপনী ও বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান, ভার্চুয়ারী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষার শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার ছাত্র/ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪টি সেলাই মেশিন প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd