• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক উল্লাপাড়ায় মৎস্যজীবী সমিতির আয়োজনে দিনব্যাপী বনভোজন পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ

সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে পৌর এলাকার দরিদ্র-অসহায় ও দুস্থ ২৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে প্রত্যেকটি পরিবারের সদস্যদের মধ্যে সাত কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ওয়াসিম উদ্দীন, শাহ লায়েক, মুকতাকিন আহমদ, লিটন মিয়া, দুলাল আহমদ, জামিল আহমদ, শাফিন আহমদ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd