• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার আদায়ে ‘এমটিপিএ’-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি স্হায়ী বহিষ্কার আদেশ বিশেষ ঘোষণা : স্থায়ী বহিষ্কার জনবল-ওষুধ সংকটে শেরপুর সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মোস্তাফিজুর রহমান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

​আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সেনবাগে থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মাদক মামলার আসামি, আদালতে সাজাপ্রাপ্ত আসামি এবং সন্দেহভাজন মাদকসেবী রয়েছে।
​শনিবার (২২ আগস্ট) সেনবাগ থানা-পুলিশের পরিচালিত এ অভিযানে মো. ফারুক (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
​অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে বিজ্ঞ আদালতের সামারি ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত দুই আসামি—শফি উল্লাহ (২২) ও মো. সফি উল্লাহ (৫৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
​এ ছাড়া মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয় মেহেদী হাসান ফয়সাল (২২) ও মো. শাহাব উদ্দিন (৩০) নামের আরও দুই যুবককে।
​সেনবাগ থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি রোধ ও মাদক নির্মূলে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd