• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল

সৈয়দ আসমা উল হুসনা’র একগুচ্ছ কবিতা

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

মা

মায়ের মতন এত আপন
এই দুনিয়ায় নাই,
মায়ের পায়ের নীচে
বেহেশত পাবে—
খুঁজে নাও সবাই।

মাকে তুমি দুঃখ দিলে,
খোদা নারাজ হয়,
সেই মাকে স্মরণ করলে
কেটে যায় সকল ভয়।

ভালোবাসার সম্মান

ভালোবাসায় এতো কষ্ট
জানা ছিল না আগে।
ভুল বুঝিয়ে চলে গেলে,
কথা বলো না আর রাগে।

ভালোবাসায় রাগ চলে না,
তবুও এতো মান অভিমান।
মিলন মেলায় আস সবাই,
তবেই ভালোবাসার সম্মান

অভাব

অভাব আমায় দেখতে দিল না
পৃথিবীর রঙিন রূপখেলা,
ভোর থেকে রাত, জীবনের সাথে
লড়ি আমি সারা বেলা।

নুন আনতে যে পান্তা পোড়ায়,
তার কি আছে স্বপ্নের সময়?
হৃদয়ে জ্বলে আশা নিভে—
তবু বাঁচি, বাঁচা দায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd