• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

সৌদি প্রবাসী ও মিঠামইন থানার ঘাগড়া ইউনিয়নের মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নতুন বছরের শুরুতেই বৃহস্পতিবার রাত ১১ টায় কিশোরগঞ্জ জেলা সদরে ভাসমান রাত্রি যাপনকারি গরীব পথচারী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কিশোরগঞ্জ জেলা শহরে রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গণ ও প্লাটফর্মে থাকা প্রায় শতাধিক ভাসমান রাত্রী যাপনকারি শীতার্তদের মধ্যে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতার দৃষ্টি কোণ থেকে গরীব, অসহায় ও শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধ নারী পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। মো: জীবন আহাম্মেদ দীর্ঘদিন সৌদি প্রবাসে ব্যবসায়িক জীবন যাপন করে আসছেন, উনার একক সিদ্ধান্তে ও একক অর্থায়নে সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ, রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের সমন্বয়ে কনকনে শীতের অসহ্য যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে আজ এই উদ্যোগ নেয়া হয়। সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা সদরেও চলছে তীব্র শত্য প্রবাহ, আবহাওয়াবিদ এর তথ্য অনুযায়ী কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.২৫ হারে,এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি ও নামি-দামি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তারেই মাঝে প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ এই মহৎ উদ্যোগ ও ক্ষুদ্র প্রচেষ্টা সত্যিই প্রশংসার দ্বাবিদার। প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ এর মত এই সমাজের কিছু বৃত্তশালী ও ধনাঢ্যশ্রেণির ভাইবোনদের কে অসহায় এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে হাজারো শীতার্ত মানুষের প্রাণ। উক্ত কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো,আরিফুল ইসলাম সুজন,করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ-দেলোয়ারা বেগম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো,সজিবউল ইসলাম,সৌদি প্রবাসী মোঃ আবদুল্লাহ,মো:-জুলকার,মোঃ সিদ্দিকুর রহমান,যুবনেতা মো: কাইয়ুম আহাম্মেদ সুমন,সহ কিশোরগঞ্জ রেলওয়ে থানার অধিনস্হ পুলিশ কর্মকর্তা,আনসার বাহিনী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd