সাবিত রিজওয়ান
স্বাধীনতার সেই পথের ধারে
কত স্বপ্ন হলো বিসর্জন,
রক্তে লেখা সেই ইতিহাস
বয়ে চলে আজও নিরব অনুক্ষণ।
কত মায়ের চোখের জলে
জন্ম নিয়েছে এই ভোর,
কত অশ্রু মিশে আছে
এই মাটির গভীর ঘোর।
তারা কি হারিয়ে গেছে তবে,
নাকি আছে আলো হয়ে,
তাদেরই ডাকে জেগে ওঠে
নতুন দিনের প্রত্যয়ে।
এই মাটিতে তাদের শপথ,
এই আকাশে তাদের গান,
তাদের ত্যাগে গড়া হয়েছে
আমার এই স্বাধীন প্রাণ।
এসো স্মরণ করি আজ
সেই অমর আত্মার তরে,
যারা হাসিমুখে চলে গিয়েছিল
দেশকে ভালবেসে অন্তরে।
স্বাধীনতার সেই পথের ধারে
কত প্রাণ হলো অমর দান,
তাদেরই নামে জেগে থাকে
আমার এই বাংলাদেশ প্রাণ।
সাবিত রিজওয়ান
কবি ও গণমাধ্যম কর্মী