• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে- প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার, পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি রানীগঞ্জ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বইপড়া কর্মসূচির শুভসূচনা সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি ক্লাবের উদ্বোধন কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম

স্বাস্থ্যখাতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বান্দরবানে ছাত্রজনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা দুর করা এবং হামে আক্রান্ত রোগীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে জেলায় পাহাড়ি ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

বাবু শৈনাং খুমীর সভাপতিত্বে, মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে দুর্গম এলাকায় গুলোতে বর্তমান হাম সহ বিভিন্ন রোগের আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য বিভাগের, রোগীদের দ্রুত সুচিকিৎসার নিশ্চিত করার দাবি জানান।

পাহাড়ি অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদ অধীনে থাকার স্বাস্থ্য বিভাগের আরও দায়িতশীল ও জবাবদিহী মূল্য হওয়ার আহবান জানান তারা।

বক্তারা অবিলম্বে বান্দরবানে দুর্গম পাহাড়ি প্রতিটি এলাকায় পাড়া সহ গ্রামের মেডিকেল টিম পাঠিয়ে হাম আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করার দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্র সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করার মধ্য দিয়ে আয়োজিত মানববন্ধন এর সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd