• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

১৯ দিনব্যাপী সীরাতুন্নবী সাঃ মাহফিলে মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরুপ; সাহাব উদ্দিন সিআইপি

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন:

নবী হযরত মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন।

৩ সেপ্টেম্বর রাতে শাহ ছাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী সঃ ১০ম দিবসে বিশেষ মেহমানের বক্তব্যে পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের কৃতি সন্তান, মালেশিয়া প্রবাসী, তরুণ সমাজসেবক সাহাব উদ্দিন সিআইপি এ কথা তুলে ধরেন।

তিনি বলেন, রসুল (সঃ) জীবন ছিল সত্য, ন্যায়, ক্ষমা, দয়া, মানবতা ও উত্তম চরিত্রের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সিরাত মাহফিলের উদ্দেশ্য শুধু নবীজি এর জীবনী আলোচনা করা নয়; বরং তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা। নবীজি আমাদের শিখিয়েছেন সত্য কথা বলতে,অন্যায় থেকে বিরত থাকতে,মাতা-পিতার সম্মান করতে, প্রতিবেশীর হক আদায় করতে,
দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে।

সাহাব উদ্দিন সিআইপি আরও বলেন, আমাদের সমাজে নানা ধরনের অশান্তি, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দেখা যায়। আমরা যদি সত্যিকার অর্থে রাসুলুল্লাহ এর আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের পরিবারে শান্তি আসবে, সমাজে সম্প্রীতি বাড়বে এবং দেশ আরও সুন্দর হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে রাসুলুল্লাহএর জীবন সম্পর্কে জানতে হবে, তাঁর চরিত্র অনুসরণ করতে হবে এবং মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও অন্যায় থেকে নিজেদের দূরে রাখতে হবে। একজন আদর্শ মুসলিম তরুণই পারে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে সুন্দর করতে। তিনি আরো বলেন, নবীজি কে শুধু ভালোবাসব না, তাঁর সুন্নাহ ও আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসুলুল্লাহর সত্যিকারের উম্মত হিসেবে আমরা কাজ করবো, তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।

ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী সাঃ মাহফিলের আয়োজক কমিটি, সম্মানিত আলেম-উলামা এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।

মাহফিলে অনেক আলেম-ওলামাগণসহ অন্যন্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd