• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাশেদ ইসলাম, জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধার একটি মামলায় জয়পুরহাট সদর আদালত মিজানুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ক্ষেতলাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার জয়পুরহাট সদর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুল আলম জানান, ক্ষেতলালে মাদকের উপর থানা পুলিশের সকল সদস্য কে কঠোর ভাবে দমনের জন্য বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ভাবে দমনের চেষ্টা করব। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd