• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমি শিল্পচর্চা করতে ভালোবাসি বিশিষ্ট কবি নীরোদ বিহারী পালের বই উপহার পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবুজ প্রকৃতির মাঝে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ “চা ওয়ালার সাথে গল্প” যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে- প্রতিমন্ত্রী অমিত কৃষকের ছেলে নাসিম এখন সিভিল জজ, আনন্দে ভাসছে তার পুরো গ্রাম খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় ১৯৮২ সালের ১০ টাকার নোট উপহার দিলেন মনিরুল ইসলাম সাগর পুঠিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

​খুলনায় নতুন রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন নতুন রেলস্টেশনের সামন থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
​নিহত ইমন আড়ংঘাটা এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নতুন রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে আড়ংঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
​প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও বা ঘটনাস্থলেই গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
​ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
​পুলিশ জানায়, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং চলমান তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd