• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান

নিয়ামতপুরে রহস্যজনক মৃত্যু: বাড়ির উঠানে পড়ে ছিল অটোচালকের লাশ

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ( প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে বাড়ির উঠানের দরজার সামনে থেকে অটোরিকশা চালক কামাল হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল মুন্দিখৈর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি পেশায় “দোলনা” অটোরিকশা চালাতেন।

নিহতের স্ত্রী সামিয়ারা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে গাড়ি নিয়ে বের হন কামাল। সন্ধ্যায় বাড়ি ফিরে ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে আবার বের হন। রাত সাড়ে ৮টায় শেষবার ফোনে কথা হয়। রাত ১টার দিকে বাড়ির দরজা খুলে দেখেন অটোভ্যানের পাশে স্বামীর নিথর দেহ। গলায় আঘাতের চিহ্ন ছিল।

পরে পুলিশকে খবর দিলে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd