• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধীদের কণ্ঠে এখন শেখ হাসিনার ভাষা- রংপুরে মির্জা ফখরুল সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী

হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের উদ্যোগে সম্প্রতি আইইএলটিএস, লাইফ স্কিলস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৮ আগস্ট হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্যাক্সাস এডুকেশনের সিইও, ডাইরেক্টর রোটারিয়ান আব্দুল কাদের সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইএলটিএসে একটি স্কোর অর্জন শুধু একটি পরীক্ষার সাফল্য নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, পরিশ্রম, অধ্যবসায় এবং ভবিষৎতের সম্ভাবনার প্রতিফলন। আজ যারা ভাল ফলাফল অর্জন করেছে, তারা হ্যাক্সাস এডুকেশন পরিবারের জন্য অত্যান্ত গর্বের। আমি বিশ্বাস করি তাদের এই অর্জন বিশ্বনাথের অন্যান্য শিক্ষার্থীদেরও আর বড় স্বপ্ন দেখতে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, উচ্চশিক্ষা অর্ঝন ও বৈশ্বিক অঙ্গণে নিজেদের ক্যারিয়ার সৃদৃঢ করতে ইংরেজী ভাষায় দক্ষতার কোন বিকল্প নেই। হ্যাক্সাস এডুকেশন শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে ভবিষৎতে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআর থেকে তেলায়াত করেন হ্যাক্সাসের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। হ্যাক্সাস বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক মোসাহিদ আলী ও সুমাইয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যাক্সাস বিশ্বনাথ ক্যাম্পাসের ম্যানেজার আহমেদ মুনতাসির মামুন, একাডেমিক কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম শাহান। এসময় অনুষ্ঠানে হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক হামিদুর রহমান,আফজল হুসাইন রাফিসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd