• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়া অসহায় মানুষের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সদরস্থ মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন তুলে দেওয়া হয়।

লোহাগাড়া সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল হাসেম ও আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লোহাগাড়ার অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি। লোহাগাড়া সোশ্যাল সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারগুলোর হাতে পুনর্বাসনের সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেন। এ সময় সহায়তা পেয়ে অনেক পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd