• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন কাসিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য একজন লেখিকার না বলা কথা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ও বাজারে অনিয়মের দায়ে সাজা ও জরিমানা নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ মনুষ্যত্বের বাজারদর নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা

ওসি গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মো. বিশাল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুলের নেতৃত্বে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের ঢেপা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. বিশাল ইসলাম (২৮)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত বিশাল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর (সরকারপাড়া) এলাকার মো. হামিদুল রহমানের ছেলে। তার মা মৃত অলেখা বেগম।

পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd