• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’: সিংড়ায় র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফয়সাল আহমেদ,, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময়ের মধ্য দিয়েই জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd