• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

তরুণ-কিশোরদের সুস্থ বিকাশে হরিপুরে চেয়ারম্যান রফিকুলের ফুটবল বিতরণ

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

তরুণ ও কিশোরদের সুস্থ মানসিক বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার শিশুদের হাতে ফুটবল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

ফুটবল হাতে পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন মাধ্যমে শিশু-কিশোরদের অতিরিক্ত সময় কাটানোর প্রবণতা বাড়ছে। তাদের মাঠমুখী করতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখা হবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া শুধু আনন্দের বিষয় নয়; এটি তাদের সুস্থ জীবনযাপন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd