আকাশ দাস, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী “জব ফেয়ার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
জব ফেয়ারে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী এবং ৩০টিরও বেশি ছোট-বড় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন এনজিও, কোম্পানি, গার্মেন্টস ও টেক্সটাইল প্রতিষ্ঠান তাদের স্টল বসায়।
চাকরিপ্রার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের পছন্দমতো স্টলে গিয়ে সিভি জমা দেন। পরবর্তীতে একটি নির্দিষ্ট তারিখে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জেলা প্রশাসন জানায়, বেকারত্ব সমস্যা নিরসন এবং যোগ্য প্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতেই এই আয়োজন।