• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় একটি মোটর সাইকেল দূর্ঘটনায় উজ্জল মিয়া (২৫) নামে আনসার বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত উজ্জল মিয়া জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

সোমবার ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জের ছোট ঘাগটিয়া নিজ বাড়ি থেকে উজ্জল মিয়া নামে মানবতার কল্যাণে রক্তের সন্ধানে নিজে মোটর সাইকেল চালিয়ে মৌলভীবাজার যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জল মিয়া ঢাকা জোনে কর্মরত আনসার বাহিনীর সদস্য এবং চলতি বছর আনসার ভিডিপির সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলা ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সংগঠক বলে জানা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায় উজ্জল মিয়া কিছুদিন পূর্বে ঢাকা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন এবং ভোরে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে মৌলভীবাজারে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ডাবর এলাকায় গিয়ে দূর্ঘটনায় পতিত হয়ে মারা যান। তবে কেউ কেউ বলছেন হানিফ বাসের ধাক্কায় উজ্জল মিয়া ডাবর এলাকায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার কথা জানান। দূর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে তিনি গণশাধ্যমকর্মীদের অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd