• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪

সীতাকুণ্ডে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি সহ সহযোগী শাহজাহান গ্রেফতার

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

সীতাকুণ্ডের আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ২৫ই আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মো. জুয়েল (৩০), মো. ফারুক (২৯), মো. আইনুদ্দিন (৩৬), মো. ফেরদৌস (৫০) এবং মো. শাহজাহান (৫৫) আলীনগর, সলিমপুর/জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত ১নং হতে ৪নং আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০৫, ধারা: বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫(ঘ) এবং বিস্ফোরক দ্রব্য আইন ৩/৪-এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, গ্রেফতারকৃত ৫নং আসামি মো. শাহজাহান দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২০টির অধিক মামলা রয়েছে। এছাড়া সে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্টতা, তাদের সহযোগী ও অন্যান্য অপরাধের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্যের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করাই চট্টগ্রাম জেলা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd