• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানুর অভিনন্দন টঙ্গীতে ৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক একটি সাইকেল, এক তরুণের স্বপ্ন এবং বাংলাদেশের পথে ৬৪ জেলার গল্প ​খুলনায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক-৩ কাশিমনগরে হারুন মিয়ার উদ্যোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অটোরিকশাচালক রুমন হত্যা: তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে দিল প্রশাসন

পরিবেশ প্রতিমন্ত্রীর হঠাৎ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মো: রাজ হাওলাদার
​মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ ও রোগীদের খোঁজখবর নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
​বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত কোনো সূচি ছাড়াই বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে তিনি আকস্মিক হাসপাতালে হাজির হন। চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলে তিনি তাদের খবরাখবর নেন এবং হাসপাতালের সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
​হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি এবং সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “হঠাৎ পরিদর্শন সত্ত্বেও হাসপাতালের সকলকে নিজ নিজ দায়িত্বে নিষ্ঠার সাথে কাজ করতে দেখে ভালো লাগছে। রোগীদের যেন কোনো ধরনের ক্ষোভ বা অভিযোগ না থাকে, সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে নির্বিঘ্নে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
​পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ (ইমারজেন্সি রুম)সহ পুরো এলাকা আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার জন্য নির্দেশ দেন।
​প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শনের খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের কর্মকর্তারা এ সময় চিকিৎসাসেবার গুণগত মান আরও বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd