• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন মুন্সিগঞ্জের আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, নিয়মিত অভিযান চান এলাকাবাসী সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা

আর এস টি প্রোডাক্টসের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:
শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভার বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে আর এস টি প্রোডাক্টসের উদ্যোগে আয়োজিত অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুলনা অঞ্চলে দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে।বেকারত্ব দূরীকরণে কলেজপড়ুয়া শিক্ষার্থী ও বেকার তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশেও কাজ করে যাচ্ছে আর এস টি প্রোডাক্টস। এরই ধারাবাহিকতায় শিশুদের চিত্রাঙ্কনের প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতে এই ব্যতিক্রমী অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য শিশু ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী প্রত্যেক প্রতিযোগীকে আর এস টি প্রোডাক্টসের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু শিল্পীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।প্রতিযোগিতাটি আর এস টি প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা জলশ্রী বাগল ও শ্রাবণ বাগল-এর উদ্যোগ ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, একটি শিশুর প্রতিভার যথাযথ বিকাশের জন্য প্রয়োজন উৎসাহ, স্বীকৃতি ও সৃজনশীল পরিবেশ। একটি পুরস্কার বা সনদপত্র শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং তা শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা সৃষ্টি করে।খুলনা আর্ট একাডেমিতে প্রথম ধাপ গত ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০টায় খুলনা আর্ট একাডেমির শ্রেণিকক্ষে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীর হাতে তার অর্জিত ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তাঁর সহযোগিতায় পুরস্কার প্রদান কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়।রাজাপুর আর্ট একাডেমিতে দ্বিতীয় ধাপ পরবর্তীতে ২২ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টায় রাজাপুর আর্ট একাডেমির শ্রেণিকক্ষে প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী প্রতিযোগীদের হাতে তাদের অর্জিত ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আসলাম হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতায় রাজাপুরে পুরস্কার প্রদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।পুরস্কার গ্রহণের পর শিশু শিল্পীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। ভবিষ্যতে আরও ভালোভাবে ছবি আঁকা এবং বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের জন্য তারা উৎসাহ প্রকাশ করে।আর এস টি প্রোডাক্টসের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন করা নয়; বরং শিশুদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা, তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করা এবং নিজেদের প্রতিভা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করা।আয়োজকদের মতে, আজকের শিশুরাই আগামী দিনের সম্ভাবনা। তাদের সৃজনশীলতা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও শিশু-কিশোরদের জন্য সৃজনশীল ও ইতিবাচক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আর এস টি প্রোডাক্টস।পুরস্কার বিতরণী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং রাজাপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আসলাম হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর এস টি প্রোডাক্টস পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd