• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আর এস টি প্রোডাক্টসের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে খুলনায় জাতীয় যুবশক্তির ফ্রি মেডিকেল ক্যাম্প বিদায়ী খুলনা জেলা পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবার সঙ্গে সিইসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পশ্চিম চিকনমাটি পাগলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা পটিয়ায় মাদকবিরোধী র‍্যালী, জিরো টলারেন্সে পুলিশ লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়

জুলাই শহীদদের স্মরণে খুলনায় জাতীয় যুবশক্তির ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

জুলাই শহীদদের স্মরণে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি। শনিবার (২২ আগস্ট) নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতীয় যুবশক্তির খুলনা জেলার সংগ্রামী আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পীর (Sajidul Islam Bappy) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে শতাধিক রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসকেরা পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন।

আয়োজকেরা জানান, জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাভাবে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় যুবশক্তির খুলনা জেলার আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, জুলাইয়ের শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, জনসেবামূলক এ ধরনের উদ্যোগ অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষভাবে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd