• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদক বিক্রির সময় সামিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আটক সামিউল ইসলাম চিলাহাটির নিজ ভোগডাবুড়ী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালামের ছেলে।

ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিনুল ইসলাম জানান, পরিষদের কাজের ফাঁকে বাইরে বের হলে তিনি প্রথমে শুকরু নামে এক ব্যক্তিকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে সামিউল ইসলামকে দেখে শুকরুর সঙ্গে তার এখানে কী কাজ—এমন প্রশ্ন করলে সামিউলও পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করলে তার পকেট থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

পরে মমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদের অন্য গ্রাম পুলিশদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সামিউলকে আটক করেন। এরপর চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রাম পুলিশের কাছ থেকে হেফাজতে নেয়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, সামিউল ইসলাম নামে একজনকে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছ থেকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এজাহার দাখিলসহ মামলার জন্য তাকে ডোমার থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd