• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের মতবিনিময় সভা সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারীকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার পাশে দাড়াঁনো একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ফুচকা জব্দ করা হয় এবং যা ওজনে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা হবে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা এবং কাভার্ডভ্যানের মূল্যে ৫০ লাখসহ মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় আটককৃত দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ এবং চোরাচালান নিয়ন্ত্রনে আমাদের এসপি মহোদয়ের কড়া নির্দেশে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd