• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন আজ রবিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিদর্শন করেছেন।
৩০ আগস্ট সকাল ১১টায় বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন লোহাগড়ায় সফর করেন। এসময় তিনি উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

সফরের শুরুতে তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, সরকারি সেবার মান, চলমান উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভাগীয় কমিশনার সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং জনসেবায় আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন।

মতবিনিময় শেষে তিনি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি দুইটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণকালে নড়াইলের জেলা প্রশাসক আব্দুল সালাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। সরকারি-বেসরকারি সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির আগে বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন লোহাগড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এ সময় বিভাগীয় কমিশনার লোহাগড়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার নির্দেশ প্রদান করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন যেকোন অনিয়মের তথ্য পেলে সংবাদ প্রচার করবেন এটা আপনাদের অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd