• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিংড়ায় নেতাকর্মীদের প্রাণবন্ত নিয়ামতপুরে অসময়ের তরমুজে বিপ্লব, ঝুঁকিমুক্ত চাষে দ্বিগুণ লাভে তরুণরা ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রংপুরে আনন্দ শোভাযাত্রা, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ এবং এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় হরিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন মো. নাজির হোসেন (৫৫)। পুলিশ জানায়, তিনি রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং রাউতনগর (মিশনপাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে নাজির হোসেনের হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

একপর্যায়ে তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে উপস্থিত হলে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে মাদক বিক্রিলব্ধ নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, নাজির হোসেন ও নাজমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে হরিপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। মাদক ব্যবসায় নাজমা বেগম অর্থের জোগান, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করতেন বলেও পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদক সরবরাহকারী, সহযোগী ও ক্রেতাসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি এ চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের উৎস এবং জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নাজির হোসেন ও নাজমা বেগমের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন বা মাদক স্পট সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd