• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাক, বিব্রতকর পরিস্থিতিতে পরিচিতজনরা ডোমারে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রংপুরে কৃষক হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ সোনারগাঁয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ গ্রেপ্তার ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১, অভিযানের নেতৃত্বে আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন

রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকায় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ৭ সেপ্টেম্বর বিকেলে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মজিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কোচল এলাকার গুরুত্বপূর্ণ সরকারি সড়কটি দিয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু কিছু ব্যক্তি দীর্ঘ প্রায় দুই মাস ধরে সড়কের অংশবিশেষ অবৈধভাবে দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সড়কটি ব্যবহার করতে নানা ভোগান্তিতে পড়ছিলেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর সোমবার বিকেলে অভিযান চালিয়ে সরকারি সড়কের অবৈধ দখল সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। পরে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মজিবুর রহমান বলেন, সরকারি সড়ক বা সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো অবৈধ দখল থাকলে তা আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে। কোচল এলাকার সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা ও সড়ক অবৈধভাবে দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কেউ সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd