• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কটিয়াদীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন? পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুরে (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে জনগণের সহায়তায়
আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের
ছাতড়া হাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. জজ মিয়া (৫০)। বাবার নাম মৃত কুদ্দুস মিয়া। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মান্দার পাড়া গ্রামে। আপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছাতড়া এলাকায় প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাট থেকে আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে। গরুটি একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়
স্থানীয় জনগণ পিক-আপ আটকে রেখে
পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম মঙ্গলবার বেলা ১১ টায় বলেন, উপজেলার ছাতড়া বাজারে স্থানীয় জনগণের সহায়তায় দুজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গরুটি বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd