• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৬তম দিবস বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী,প্রফেসর ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী ও ড. মাওলানা ওসমান গণি সালেহী। বক্তারা সূরা ফাতিহার তাফসীর ও ফজিলত, সততা ও আমানতদারিতার মর্যাদা, তাওবার গুরুত্ব এবং দ্বীনের সংস্কারে মুজাদ্দিদে আলফে সানী (রহ.)-এর অবদানসহ সমকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক। শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাফেজ আবু নছর মুহাম্মদ হাসান ও হাফেজ ক্বারী মুহাম্মদ আবু জাহেদ কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ আল আমিন ও আরিফ বিল্লাহ পরিবেশন করেন না’আতে রাসূল (সা.)। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৬ তম দিবসের কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd