• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সেখানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা নাদিম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলায় কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সহ প্রমূখ।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।এবং পাহাড়ে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করতে হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd