• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় ক্যাসেট ও নোট উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত সিংড়ায় সার-বালাইনাশক মজুদের বিরুদ্ধে অভিযান, মিলল অনিয়মের চিত্র পাঁচবিবিতে ৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম সীরতুন্নবী (সা.) মাহফিল: সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় ডাকাতের আত্মসমর্পণ কবিতাঃ ভালো থাকিস তুই ২৪ ঘন্টা সময় সীমা দিয়ে আল্টিমেটাল দিল ছাত্রদল

কোরআনের শিক্ষা অনুসরণেই সুন্দর ও নৈতিক জীবন গঠন সম্ভব- চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে বক্তারা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চুনতী ৮ সেপ্টেম্বর আল-কোরআনের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ, রাসূলুল্লাহ (সা.)-এর শমায়েল ও আদর্শ ধারণ এবং ইসলামের নির্দেশনা মেনে চলার মাধ্যমে নৈতিক ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৫তম দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে সূরা ইখলাছের তাফসীর ও শিক্ষা, রাসূলুল্লাহ (সা.)-এর শমায়েল মুবারক, অশ্লীলতা প্রতিরোধে ইসলামের নির্দেশনা এবং আল-কোরআন ও আমাদের জীবন বিষয়ে আলোচনা করা হয়। দারুল ইসলাম মাদ্রাসার সহকারী প্রধান মাওলানা মুরাদুল ইসলাম আদিবী সূরা ইখলাছের তাফসীর ও শিক্ষা তুলে ধরে বলেন, তাওহীদের মৌলিক শিক্ষা মানুষের ঈমান ও বিশ্বাসকে সুদৃঢ় করে। চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হেলাল উদ্দিন রাসূলুল্লাহ (সা.)-এর শমায়েল মুবারক তুলে ধরে তাঁর চরিত্র ও জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। চট্টগ্রাম সরকারি মডেল কলেজের অধ্যাপক ড. মাওলানা ওলি উল্লাহ মুঈন বলেন, অশ্লীলতা ব্যক্তি ও সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে। ইসলামের নৈতিক নির্দেশনা অনুসরণ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে অশ্লীলতা প্রতিরোধ করা সম্ভব। আলহাজ্ব মাওলানা শরিয়াত উল্লাহ জিহাদী বলেন, আল-কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়; এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই একজন মুমিনের দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক। কাজীআরিফুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সায়েম মুহাম্মদ মাশরাফি ও হাফেজ হাবিব উল্লাহ। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মাহফুজুল হুদা আদিব ও মুহাম্মদ রাফিজুল ইসলাম রাহাত। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৪তম দিবসের কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd